মেসিকে ইতোর আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবদলের বাজারে আর চারটা গুঞ্জন চলতে পারে। কিন্তু প্রস্তাব দূরের কথা, বার্সেলোনার লিওনেল মেসিকে নিয়ে ভাবার দুঃসাহস কেউ দেখায়নি। অবশেষে সেটি দেখালেন একজন, স্যামুয়েল ইতো। এক বছর আগেও ইন্টার মিলানের এই ক্যামেরুনিয়ান স্ট্রাইকার বার্সেলোনায় ছিলেন মেসির সতীর্থ। সেই সম্পর্কের দাবি নিয়েই হয়তো ইন্টারের তারকা বলছেন, ইন্টার মিলানের উচিত মেসির সঙ্গে চুক্তি করা! টানা পাঁচ মৌসুম ধরে লিগ শিরোপা জেতা ইন্টার গত মৌসুমে গড়েছে ‘ট্রেবল’ জয়ের ইতিহাস। ইতোর বিশ্বাস, এবারও ওই সাফল্য ধরে রাখতে চাইলে ইন্টারের মেসিকে প্রয়োজন। শুধু মেসিকেই নয়, সঙ্গে জাভি, ইনিয়েস্তাকেও কেনার পরামর্শ দিয়েছেন ইন্টার মালিক এবং সভাপতি মাসিমো মোরাত্তিকে! হায়, বার্সেলোনা শূন্য হয়ে পড়বে! ওয়েবসাইট।