মেসিকে খেপিয়ে তুলো না, পরামর্শ আলভেজের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষ ফুটবলারদের ‘বিপজ্জনক’ আচরণ। লিওনেল মেসি বল নিয়ে যখনই এগিয়ে গেছেন, আঘাত করে হলেও তাঁকে থামিয়েছেন ডিফেন্ডাররা। শেষ পর্যন্ত জয় হয়েছে মেসিরই। তবে অনেক সময় পর, ৭৭ মিনিটে। মেসির একমাত্র গোলেই বুধবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পায় লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা।ম্যাচ শেষে বার্সার ডিফেন্ডার দান আলভেজের মুখে তাই মেসি প্রসঙ্গ, ‘ও বেশ কয়েকটি সুযোগ মিস করেছে, যেটি সাধারণত ঘটে না। খেলার প্রথমার্ধে মেসি যথেষ্ট ক্ষিপ্ত ছিল।’ লা লিগার প্রতিপক্ষদের প্রতি একটাও পরামর্শও দিয়ে রেখেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার, ‘মেসিকে খেপিয়ে তুলো না। ও খেপে গেলে পরিণতি হতে পারে ভয়াবহ।’ ওয়েবসাইট।