মেসিকে ছাড়িয়ে যাবেন নেইমার!
লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়ার মতো ফুটবলার এ মুহূর্তে আছে? আর যে যা-ই মনে করুন, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো উত্তরটা হ্যাঁ-বোধকই দিয়েছেন। সেই খেলোয়াড়টির নাম নেইমার। স্বদেশি কুড়ি বছর বয়সী তরুণে মুগ্ধ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা বলছেন, ‘আমি মনে করি, ও মেসির চেয়েও ভালো হতে পারে।’চারদিকে জোর বিতর্ক, বিশ্বসেরা হওয়ার জন্য সান্তোসের এই স্ট্রাইকারের ইউরোপে খেলা উচিত কি না। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মতো দলও তাঁকে চায়। মেসিকে ছাড়িয়ে যেতে নেইমারের ইউরোপেই যাওয়ার পক্ষে রোনালদো। নিজের অভিজ্ঞতা থেকেই সেটা বলছেন বার্সা-রিয়ালের পাশাপাশি মিলানের দুই ক্লাবেই খেলা এই ব্রাজিল কিংবদন্তি। ওয়েবসাইট। বর্তমান সময়ে মেসির শ্রেষ্ঠত্ব মানতে আপত্তি নেই রোনালদোর, ‘এই সময়ে মেসি সবার ওপরে। আর নেইমার আমাদের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়।’ একই সঙ্গে নেইমারের আরও উন্নতির জায়গায়ও দেখছেন, ‘এখনো অনেক জায়গায় উন্নতি করার আছে নেইমারের। অবশ্য ও যদি ব্রাজিলের ফুটবলেই খেলা চালিয়ে যেতে চায়, তাহলে আর উন্নতি না করলেও চলে।’