মেসিকে ছাড়িয়ে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার লা লিগায় হ্যাটট্রিক করেছেন ডেপোর্টিভো লা করুনিয়ার বিপক্ষে। আয়াক্স আমস্টারডামের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ চনমনে হয়েই নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঝের ঝঞ্ঝাবিক্ষুব্ধ কয়েকটি দিন শেষে আবার ইতিবাচক কারণে সংবাদের শিরোনাম রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা। তৃপ্তির আরেকটা বড় কারণ হতে পারে, ওই হ্যাটট্রিকে রোনালদো একটা ক্ষেত্রে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসিকে! লা লিগায় ৯ মৌসুমে ১৪টি হ্যাটট্রিক মেসির, রোনালদোর ১৫ হ্যাটট্রিক হয়ে গেল ৪ মৌসুমেই! হ্যাটট্রিক সংখ্যায় রোনালদো ছুঁলেন সাবেক বার্সা ফরোয়ার্ড সিজার রদ্রিগেজকে। লা লিগায় এর চেয়ে বেশি হ্যাটট্রিক আছে শুধু তিনজনের। ১৯টি হ্যাটট্রিক ভ্যালেন্সিয়া কিংবদন্তি এডমুন্ডো সুয়ারেজের। সর্বোচ্চ ২২টি করে হ্যাটট্রিক রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ও অ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি টেলমো জারার। ডেপোর্টিভোর বিপক্ষে জয়টি ছিল লিগে ইকার ক্যাসিয়াসের ৩০০তম জয়। লা লিগায় এর চেয়ে বেশি জয়ের স্বাদ পেয়েছেন কেবল তিনজন—আন্দোনি জুবিজারোতো (৩৩৩), রাউল গঞ্জালেস (৩২৭) ও ম্যানুয়েল সানচিস (৩১২)।