মেসিকে পাশে পাচ্ছে মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২০ অলিম্পিক আয়োজনে মাদ্রিদের প্রার্থিতার প্রচারণায় যোগ দিলেন মেসিও ষ এএফপি
২০২০ অলিম্পিক আয়োজনে মাদ্রিদের প্রার্থিতার প্রচারণায় যোগ দিলেন মেসিও ষ এএফপি

ক্লাব আনুগত্যকে পাশে ঠেলে মাদ্রিদের পতাকা হাতে তুলে নিলেন লিওনেল মেসি! ২০২০ অলিম্পিক আয়োজনে মাদ্রিদের প্রার্থিতার প্রচারণায় শেষ পর্যন্ত শামিল আর্জেন্টাইন ফুটবলতারকা।
‘শেষ পর্যন্ত’ বলতে হচ্ছে, কারণ এমন খবর ছিল যে প্রার্থিতার পক্ষে প্রচারণায় অংশ নিতে মেসি নাকি অস্বীকৃতি জানিয়েছিলেন। এর মধ্যে কেউ কেউ বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের চিরবৈরিতার গন্ধও পাচ্ছিলেন। কিন্তু সমালোচকদের ভুল প্রমাণ করে চারবারের ব্যালন ডি’অর জয়ী পরশু ফেসবুকে মাদ্রিদের পক্ষে থাকার কথাই নিশ্চিত করেছেন, ‘আমি মাদ্রিদ ২০২০-এর সঙ্গেই আছি।’
প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলার জন্য মেসি এখন আর্জেন্টিনা দলের সঙ্গে বুয়েনস এইরেসে। আর্জেন্টাইন রাজধানীতেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি শনিবার মাদ্রিদ, টোকিও এবং ইস্তাম্বুলের মধ্য থেকে ২০২০ অলিম্পিকের আয়োজক নগর বেছে নেবে। ওয়েবসাইট।