মেসিকে পেছনে ফেললেন রোনালদো
অনেকটা নিষ্প্রভ থাকলেন লিওনেল মেসি। আলো ছড়াতে ব্যর্থ হলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে গতকাল রাতে ২-১ গোলে হেরে টানা চতুর্থ লা লিগা জয়ের স্বপ্ন বলতে গেলে শেষ বার্সেলোনার। যতটুকু আশা আছে, তা শুধুই খাতা-কলমে।রিয়াল-বার্সার দ্বৈরথের মাঝে আরও একটা দ্বৈরথ লুকিয়ে ছিল। বর্তমান সময়ে ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যকার দ্বৈরথ। সেই দ্বৈরথে এই মুহূর্তে এক ধাপ এগিয়ে গেছেন রোনালদো।লিগে একই বিন্দুতে থেকে গতকাল মাঠে নেমেছিলেন মেসি ও রোনালদো। দুজনেরই ছিল লিগে ৪১টি করে গোল। গতকাল একটি গোল পাওয়ায় রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৪২। অন্যদিকে ৪১ গোলেই আটকে থাকলেন মেসি।এক গোলে এগিয়ে থাকা আহামরি কিছু নয়, তবে রোনালদো-ভক্তদের জন্য ব্যাপারটি অবশ্যই তৃপ্তিদায়ক। একটা গোল করে রোনালদো শুধু মেসিকে পেছনেই ফেলেননি, শিরোপার লড়াই থেকে ছিটকে দিয়েছেন মেসির দল বার্সাকেও! রয়টার্স।