মেসিকে ভিডিও পাঠাচ্ছেন পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলের খেলা দেখার সুযোগ হয়নি লিওনেল মেসির। হওয়ার প্রশ্নই আসে না। তবে ভিডিওতে দেখার তো সুযোগ আছে। হ্যাঁ, পেলের খেলা ভিডিওতে দেখার সাধ পূরণ হতে যাচ্ছে মেসির।দিন কয়েক আগে মেসি বলেছিলেন, কখনোই পেলের খেলা দেখেননি। এটা শুনেই কিনা এগিয়ে এলেন স্বয়ং পেলে। জানিয়ে দিয়েছেন, তাঁর বর্ণময় ক্যারিয়ার নিয়ে ২০০৪ সালে বানানো প্রামাণ্যচিত্রটি পাঠাবেন মেসির কাছে।মেসি এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার। এটা নিয়ে বিতর্ক নেই। অনেকেই বার্সেলোনা তারকাকে তুলনা করেন পেলে-ম্যারাডোনার সঙ্গে। মানে, মেসিকে অনেক বড় জায়গায় অনেকে বসিয়ে ফেলেছেন। এই অবস্থায় পেলে চান, মেসি যেন ওই ভিডিও দেখে বুঝতে পারেন, কার সঙ্গে তাঁর তুলনা চলছে। ওয়েবসাইট।১৩৬৩ ম্যাচে ১২৮১ গোল করা পেলে বলেছেন, ‘যখন একজন খেলোয়াড়ের সঙ্গে অন্য যুগের খেলোয়াড়ের তুলনা করা হয়, তখন সে তুলনাটা পছন্দ নাও করতে পারে। আর সে (মেসি) যদি সত্যিই আমার খেলা না দেখে থাকে, তবে আমি তাকে ‘‘পেলে ইটারনো’’ ভিডিওটা পাঠাব। একবার আমি ম্যারাডোনাকেও আমার খেলার ভিডিও পাঠিয়েছিলাম।’