মেসিকে মার্কিং নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো বিশ্বকাপের বড় মঞ্চে এসেছে বসনিয়া। নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে হবে আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের। স্নায়ুর বড় পরীক্ষাই দিতে হবে বসনিয়ানদের। কিন্তু বসনিয়া কোচ যখন বলেন মেসিকে সামলানোর জন্য বিশেষ কাউকে রাখবেন না, তখন কিন্তু অনেকেরই চোখ কপালে ওঠে! বাস্তবতা হচ্ছে, শুধু মেসিই নন, আর্জেন্টিনার আক্রমণভাগে আছেন আগুয়েরো, হিগুয়েইনের মতো ভয়ংকর সব স্ট্রাইকার। শুধু এক মেসিকে সামলালেই তো হবে না, সামলাতে হবে পুরো বিধ্বংসী আক্রমণ ভাগকেই। বসনিয়া কোচ সাফেত সুসিচও তাই আলাদা করে মেসিকে নিয়ে কিছু ভাবছেন না, ‘আমরা কখনোই একজন খেলোয়াড়ের জন্য আরেকজনকে রেখে দিই না। আমাদের রক্ষণে মুহামেদ বেসিচের মতো খেলোয়াড় আছে, তবে তাকে শুধু মেসির জন্য রেখে দেওয়াটা খুব ভালো হবে না।’ সান্তোসের নির্বাচিত অনূর্ধ্ব-২১ দলকে ৫-১ গোলে হারানোর পর বসনিয়ান কোচ পরশু যা বললেন, তা কি তাঁর মনের কথা? এএফপি৷