প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের বিপক্ষে ৯২ মিনিটে লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা সমর্থকেরা হাঁফ ছেড়ে বেঁচেছে। তবে মেসি ইরানের রক্ষণব্যূহে ফাটল ধরানো পর্যন্ত লাস ভেগাসের নাম না-জানা এই বাজিকরের মতো টেনশনে কেউ ছিলেন না নিঃসন্দেহে। আর্জেন্টিনা জিতবে বলে ২ লাখ ৩০ হাজার ডলার বাজি ধরেছিলেন ভদ্রলোক । অনুমান ঠিক হলে তাঁর লাভ হতো মাত্র ২০ হাজার ডলার। অন্যদিকে মেসির দল জিততে ব্যর্থ হলে হারাতেন পুরোটাই, সেটা পেয়ে যেত উইলিয়াম হিল। সংবাদমাধ্যমকে উইলিয়াম হিল মুখপাত্র মিকায়েল গ্রডস্কি ঘটনাটা জানালেও জুয়াড়ির নামটা জানাননি। আর্জেন্টিনা-ইরান ম্যাচের আসল বিজয়ী কি তবে তিনিই? ইএসপিএন।