মেসিতে পার বার্সা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল লিওনেল মেসি পাচ্ছেনই। পরশু ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিগে নিজের ২৭তম গোল করে বার্সেলোনাকে জিতিয়েছেন আর্জেন্টাইন জাদুকর (১-০)। তবে জয়টি সহজ ছিল না। গোল পেতে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে ৭৭ মিনিট পর্যন্ত। লিগে গোলদাতা তালিকায় মেসিই সবার ওপরে। কাল মালাগার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচের আগ পর্যন্ত রোনালদোর গোল ছিল ২৪টি। এএফপি।