মেসিতে বুঁদ ভিলানোভা-ইনিয়েস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার মায়োর্কার সঙ্গে ম্যাচটা ছিল লিওনেল মেসির মাইলফলক ছোঁয়ার দিন। এই ম্যাচেই যে এক বছরে ১৯৫৮ সালে করা পেলের ৭৫ গোলের রেকর্ড পেরিয়ে এসেছেন! লিওনেল মেসির দৃষ্টিসীমায় এখন জার্ড মুলারের ৮৫ গোলের রেকর্ড উঁকি মারছে। এই বছর আর ১০টা গোল হলেই অনন্য এই কীর্তি করে ফেলবেন মেসি। বার্সেলোনা কোচ টিটো ভিলানোভার মুখে তাই বিখ্যাত শিষ্যের প্রশস্তি, ‘লিও একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে। তার গোল করার হার দুর্দান্ত। সে এক মৌসুমে যতগুলো গোল করে, অন্যদের ততগুলো করতে লাগে সাত কী আট মৌসুম। আর কিছু গোল তো সত্যিই দর্শনীয়।’ “মেসি প্রশস্তি বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তার কণ্ঠেও। ব্যালন ডি অর পুরস্কার ঘোষণার আগে মেসিকেই সেরা খেলোয়াড় বলছেন বার্সার মাঝমাঠের জাদুকর, ‘লিওই এক নম্বর। এরপর অন্যরা যাকে পছন্দ হয় তাকে ভোট দিতে পারে। তবে শুধু গোল করার জন্যই এক নম্বর নয়, অন্য সবকিছু মিলিয়েই। দলের ওপর তার প্রভাব বিশাল, সে অনন্য, নিখুঁত। এ জন্যই সে সব রেকর্ড ভেঙে দিচ্ছে।’ তবে রোনালদোকেও এই পুরস্কারের বড় এক দাবিদার বলছেন ইনিয়েস্তা, ‘ক্রিস্টিয়ানো এই পুরস্কারের বড় একজন প্রার্থী।’ ওয়েবসাইট।