মেসিতে মোহিত ফ্যাব্রিগাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অথচ ম্যাচটা খেলারই কথা ছিল না তাঁর। দীর্ঘ বিমানযাত্রা থেকে আসার সঙ্গে সঙ্গেই মাঠে নেমে পড়া তো আর চাট্টিখানি কথা নয়। কিসের কী, সব ক্লান্তি-অবসাদকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে নেমে পড়লেন মাঠে। এরপরের দৃশ্যপট যথারীতি অনুমেয়, দুর্দান্ত এক হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন শ্বাসরোধী এক ম্যাচে।লিওনেল মেসিকে প্রশস্তিতে ভাসাতে আজকাল আর উপলক্ষ লাগে না। এমনই দুর্দান্ত রকম ধারাবাহিক যে নতুন করে তাঁকে কী বিশেষণ দেবেন, সেটা নিয়েও বোধ হয় জেরবার হয়ে যান বার্সা-সতীর্থরা। দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচে দারুণ খেলেছেন সেস ফ্যাব্রিগাসও। তিনটি গোলে আছে তাঁর প্রত্যক্ষ অবদান। একসঙ্গে লা মেসিয়া থেকে উঠে আসার পরও মেসির সঙ্গে কেন তাঁর জুটিটা জমছে না—এ নিয়ে ভেবে ভেবে চুল পাকিয়ে ফেলা বোদ্ধাদেরও মুক্তি মিলেছে গত ম্যাচে। দুজনেই যেন নিমেষেই বুঝে যাচ্ছেন একে অন্যের চোখের ভাষা।গত ম্যাচের পর মেসি-বন্দনাতেই মেতেছেন ফ্যাব্রিগাস, ‘জাতীয় দলে খেলে লম্বা একটা সফর শেষে সে এসেছে। সে আমাদের অনেক দিয়েছে। আসলে অন্য গ্রহ থেকে এসেছে মেসি।’ যদিও অনেক প্রশংসা তাঁর প্রাপ্য। কয়েক ম্যাচ ধরেই দুর্দান্ত খেলছেন। প্রথম একাদশে অনিশ্চিত হয়ে পড়ায় তাই খেদও তাঁর কণ্ঠে, ‘আমি সব সময় চুপচাপ থেকে খেটে গিয়েছি। আমি অনেক প্রস্তুতি নিয়েছি, পরিশ্রমও করছি। এখন সিদ্ধান্তটা কোচের।’ ওয়েবসাইট।