মেসিতে সন্তুষ্ট গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা খুশি থাকলে আর কী লাগে! লিওনেল মেসির সাম্প্রতিক ফর্ম নিয়ে যে কথাবার্তা উঠছে, তাতে জল ঢেলে দিয়ে বার্সা কোচ জানিয়ে দিয়েছেন, মেসির ফর্ম নিয়ে তিনি যথেষ্ট সন্তুষ্ট এবং খুশি।কোপা দেল রের সেমিফাইনালে গত বুধবার মেসির সেই পেনাল্টি মিসটি কিছুতেই ভুলতে পারছে না বার্সেলোনা সমর্থকেরা। মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে কাতালানদের হারাতে হয়েছে মূল্যবান একটি পয়েন্ট। লা লিগায় মালাগার সঙ্গে হ্যাটট্রিকের পর টানা তিন ম্যাচে কোনো গোলও পাননি এই আর্জেন্টাইন গেমমেকার।লা লিগাতেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে আছে বার্সেলোনা। সমর্থকেরা মনে করছেন মেসি তাঁর স্বভাবসুলভ ফর্মে নেই বলেই বার্সেলোনার এই অবস্থা। মেসি সম্পর্কে স্পষ্টই জানিয়েছেন গার্দিওলা। তিনি বলেছেন, মেসির ফর্ম নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সে যেকোনো সময়ের চেয়ে ভালো ফর্মে রয়েছে। এমনকি সে ফর্মে না থাকলেও অনেক ফুটবলারের চেয়ে ভালো পারফরম্যান্স দেখায়।পেনাল্টি মিসকে একটি দুর্ঘটনা হিসেবেই দেখতে চান গার্দিওলা। তিনি বলেন, এমনিতে তো মেসি দারুণ পেনাল্টি নেয়। ক্যারিয়ার শেষে কিন্তু পেনাল্টিতে গোল করার ক্ষেত্রে মেসির রেকর্ডটা ভালোই থাকবে।কোপা দেল রের ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটিতে পয়েন্ট হারানোর ব্যাপারে গার্দিওলা বলেন, সেই ম্যাচে আমরা জাভি, ইনিয়েস্তা, ভিয়া ও দানি আলভেজকে খেলাইনি। খুব সম্ভবত দলের মূল এই তারকাদের না খেলানোটাই সেদিনের সেই ড্রয়ের মূল কারণ। গার্দিওলা আরও বলেন, ‘খুব তাড়াতাড়িই আমরা আবার নিজেদের মতো করে খেলা শুরু করব।’ওয়েবসাইট।