মেসিদের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টাইন নেই!ক্রীড়া প্রতিবেদক  ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশের ঘরে ঘরে ওড়ে আর্জেন্টিনার পতাকা। আর্জেন্টিনার প্রচুর বাংলাদেশি সমর্থকও গ্যালারিতে দেখা যাবে ৬ সেপ্টেম্বর। কিন্তু বাংলাদেশে বসবাসকারী কোনো আর্জেন্টাইনকে কি পাওয়া যাবে ওই দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে? এই কদিন তন্নতন্ন করেও মেসিদের দেশের কোনো মানুষ খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশে। বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস নেই। কিন্তু ঢাকার দূতাবাসপাড়ার অন্য কোনো মিশনে খোঁজ নিয়েও কোনো আর্জেন্টাইনের দেখা মেলেনি। অজ্ঞতাক্রীড়া প্রতিবেদক  মেসি, মেসি আর মেসি। বিশ্ব ফুটবলেই যখন মেসি-গ্রহণ চলছে, তখন তাঁর নিজের দল আর্জেন্টিনা যে ‘মেসির দল’ নামেই পরিচিত হবে এতে অবাক হওয়ার কী আছে! অথচ আর্জেন্টিনা দলে আছে গঞ্জালো হিগুয়েইন, অ্যাঙ্গেল ডি মারিয়া, হাভিয়ের মাচেরানোর মতো তারকারা। ও হ্যাঁ, ম্যাক্সি রদ্রিগেজ ও কার্লোস তেভেজের মতো খেলোয়াড়ও আছেন। কোচ আলেজান্দ্রে সাবেলা দল থেকে বাদ দিয়েছেন এই দুজনকে। কিন্তু ঢাকায় আগামী ৬ সেপ্টেম্বর নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাঁরা খেলবেন। কী করে? জিজ্ঞেস করে দেখুন এই ম্যাচের প্রচারণার দায়িত্বে থাকা আপন কমিউনিকেশনকে। গোটা রাজধানী ছেয়ে গেছে ওই প্রতিষ্ঠানের প্রকাশিত পোস্টারে, যাতে মেসির পাশে তেভেজ-রদ্রিগেজের দৃপ্ত অবস্থান। তারা জানে না এই দুই খেলোয়াড় আর্জেন্টিনার বর্তমান দলে নেই! চিন্তার কী ভীষণ দৈন্য!জার্সিক্রীড়া প্রতিবেদক  কোনো বিপণিবিতানে নয়, আর্জেন্টিনার নীল-সাদা জার্সি এখন বাফুফে ভবনেই পাওয়া যাচ্ছে। মেসিদের আগমন উপলক্ষে বাফুফের কর্মচারীরাই আর্জেন্টিনার জার্সি বিক্রি করছেন। ভবনে ঢোকার প্রধান প্রবেশপথের পাশেই একটি চেয়ারের ওপর রাখা আছে গোটা দশেক জার্সি। প্রবেশমুখের নিরাপত্তাকর্মীরা বিক্রি করছেন মেসিদের এই জার্সি। বেচা-বিক্রিও ভালোই হচ্ছে বলে জানালেন এক নিরাপত্তাকর্মী, ‘প্রথম দিন হিসেবে বিক্রি মন্দ হয়নি। ঈদের ছুটিতে ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে। নইলে দেখতেন আরও বেচতে পারতাম।’