মেসিদের খেলা দেখেন না ম্যারাডোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর পরে এসেছিলেন সার্জিও বাতিস্তা। তাঁর কাজকারবারও নাকি পছন্দ ছিল না ডিয়েগো ম্যারাডোনার। বাতিস্তাও গেলেন একসময়, এলেন আলেসান্দ্রো সাবেলা। এখনকার কোচের কাজকর্মও আবার ম্যারাডোনার অপছন্দ। এতটাই যে ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক এখন আর আর্জেন্টিনার কোনো খেলাই দেখেন না! আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের উত্তরসূরিদের প্রতি ম্যারাডোনার ক্ষোভ আগেও ছিল। এবার সাবেলার বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় আমি ভয়াবহ ধাক্কা খেয়েছিলাম। এর পর থেকে এখন পর্যন্ত আমি জাতীয় দলের খেলা দেখিনি। এ কারণে নয় যে জাতীয় দল এবং জার্সিটার প্রতি আমার ভালোবাসা আর নেই; বরং এই কারণে, যে লোকটা এই দলকে দিকনির্দেশনা দিচ্ছে, তার ওপর আমার আস্থা নেই।’ ওয়েবসাইট।