মেসিদের ঢাকায় আনার ব্যাপারে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী আগস্টে কলকাতায় আসছে আর্জেন্টিনা ফুটবল দল। সেই সময় বাংলাদেশেও মেসি, তেভেজদের নিয়ে আসার সুযোগ খোলা রেখেছে সফর আয়োজক বিজ্ঞাপনী সংস্থা কে স্পোর্টস। কাল বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সভায় বসেন কে স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম ও ভারতীয় বিজ্ঞাপনী সংস্থার পাঁচ কর্মকর্তা।তাঁরা জানান, কলকাতা সফরের পর আর্জেন্টিনা দল প্রীতি ম্যাচ খেলবে নাইজেরিয়ার বিপক্ষে। এই ম্যাচটির জন্য ভারতীয় বিজ্ঞাপনী সংস্থার পছন্দ মালয়েশিয়া অথবা বাংলাদেশ। যে দেশ বেশি সুযোগ-সুবিধা দেবে, সেখানেই নেওয়া হবে আর্জেন্টিনাকে। ঠিক এই জায়গায় এসে বাংলাদেশ পিছিয়ে পড়েছে।এমনিতেই কর্মীদের বেতন সময়মতো দিতে পারছে না বাফুফে। এই বাফুফের পক্ষে আর্জেন্টিনাকে ঢাকার মাটিতে নিয়ে আসা প্রায় অসম্ভবই মনে করা হচ্ছে।