মেসিদের বিশ্বকাপ দল চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচের নির্দেশ বেশ মন দিয়েই শুনছেন হিগুয়েইন, মেসি, মাচেরানোরা। ছবি: রয়টার্স
কোচের নির্দেশ বেশ মন দিয়েই শুনছেন হিগুয়েইন, মেসি, মাচেরানোরা। ছবি: রয়টার্স

লিওনেল মেসির জাদুকরী দুই পায়ের দিকে তাকিয়েই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখবেন আর্জেন্টিনার সমর্থকেরা। কাদের নিয়ে এই স্বপ্ন পূরণের মিশনে নামতে হবে সেটাও ইতিমধ্যে জেনে গেছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। গতকালই আর্জেন্টিনার চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ আলেসান্দ্রো সাবেলা।
আর্জেন্টিনার ২৩ সদস্যের চূড়ান্ত দলে একমাত্র চমক এভার বানেগা। দলের নিয়মিত এই মিডফিল্ডারকে বাদ দিয়েই চূড়ান্ত দল ঘোষণা করেছেন সাবেলা। দীর্ঘদিন পরে ডাক পাওয়া মার্টিন ডেমিচেলিসও আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনে। বেনফিকার উইঙ্গার এনজো পেরেজের ওপরও ভরসা রেখেছেন আর্জেন্টিনার কোচ।—রয়টার্স

আর্জেন্টিনার বিশ্বকাপ দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো, মার্টিনো আনডুজার ও অগাস্টিন অরিয়ন।
ডিফেন্ডার: পাবলো জাবালেতা, ফ্রেডরিকো ফার্নান্দেজ, ইজিকুয়েল গ্যারে, মার্কোস রোজো, হুগো কামপানারো, মার্টিন ডেমিচেলিস ও হোসে বাসান্তা।
মিডফিল্ডার: হাভিয়ের মাচেরানো, ফার্নান্দো গাগো, লুকাস বিগলিয়া, রিকার্ডো আলভারেজ, আগুস্তো ফার্নান্দেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া, ম্যাক্সি রদ্রিগেজ ও এনজো পেরেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও অ্যাগুয়েরো, রদ্রিগো পালাসিও ও ইজিকুয়েল লাভেজ্জি।