মেসিদের ম্যাচে সৌরভকে আমন্ত্রণ
আগামী ২ সেপ্টেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এ দিন লিওনেল মেসিদের খেলা উপভোগ করতে আমন্ত্রণ জানানো হয়েছে কলকাতার ‘দাদা’ ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে।যাঁদের ব্যবস্থাপনায় মেসিরা কলকাতায় খেলতে এসেছেন, সেই সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের (সিএমজি) প্রধান নির্বাহী ধর্মদূত পাণ্ডে পিটিআইকে বলেছেন, ‘২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ম্যাচে সৌরভকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। কারণ আমরা সবাই জানি, সৌরভ ফুটবলের একজন বড় ভক্ত।’সিএমজির নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামী জানান, মেঘালয়, মিজোরাম ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মাঠে এসে খেলাটি উপভোগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া বলিউডের অনেক তারকা এ দিন উপস্থিত থাকবেন। কলকাতায় খেলার পরদিন ৩ সেপ্টেম্বর ঢাকায় আসবে আর্জেন্টিনা। ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেবেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনার নেতৃত্ব দেবেন দলটির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা মেসি। ওয়েবসাইট।