প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারাডোনার গুণমুগ্ধ তিনি আগে থেকেই। কিউবার সাবেক রাষ্ট্রপতি ও বিপ্লবী ফিদেল ক্যাস্ত্রো আর্জেন্টাইন মহাতারকাকে নিজের দেশে এনে চিকিৎসাও করিয়েছেন। ক্যাস্ত্রো এত দিন মুগ্ধ ছিলেন ম্যারাডোনার ফুটবলে, এবার ফুটবলবোদ্ধা ম্যারাডোনারও প্রশংসায় মাতলেন। ভেনেজুয়েলান টেলিভিশন চ্যানেল টেলিসুরে বিশ্বকাপ নিয়ে ম্যারাডোনার বিশ্লেষণেই মজেছেন ৮৭ বছর বয়সী রাষ্ট্রনায়ক। পরশু ম্যারাডোনাকে অভিনন্দন জানাতে গিয়ে লিওনেল মেসিকেও প্রশংসায় ভাসিয়েছেন বেসবল ভক্ত ক্যাস্ত্রো, ‘আমি যেমন তোমাকে (ম্যারাডোনা) কুর্নিশ করি, তেমনি কুর্নিশ করি মেসিকেও। আর্জেন্টিনার মহৎ মানুষদের জন্য সে গৌরব বয়ে এনেছে।’ এএফপি।