মেসির অন্য স্বপ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসির শয়নে-স্বপনে শুধুই বিশ্বকাপ। তবে এর মধ্যেই আরেকটা স্বপ্নও দেখেন তিনি—বার্সেলোনায় ওয়েইন রুনির সঙ্গে খেলার। এই স্বপ্নের কথাটা তিনি জানিয়েছেন ডেইলি স্টার সানডে পত্রিকাকে, ‘রুনির সঙ্গে খেলতে পারাটা হবে একটা স্বপ্নপূরণ। ম্যানচেস্টার ইউনাইটেড যদি তাঁকে কখনো ছাড়তে রাজি হয় আমি নিজে গিয়ে বার্সেলোনা সভাপতির কাছে ওর সঙ্গে চুক্তি করার জন্য বলব।’রুনির সঙ্গে খেলার জন্য এমন উন্মুখ হয়ে আছেন কেন মেসি? আসলে রুনি বলেই নয়, গত বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড় সব সময়ই সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে চান। রুনিকে তাঁর কাছে তেমনই একজন মনে হয়েছে, ‘কিছু খেলোয়াড় থাকে যারা ফুটবল ইতিহাসে জায়গা করে নিতে পারে। এই মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদো, রুনি, জাভি ছাড়া আরও দুই একজনই আছেন ও রকম।’ ওয়েবসাইট।