মেসির অপেক্ষায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই একটা মুহূর্তের জন্য কত দিনের অপেক্ষা! শুধু এক নজর মেসিকে দেখবেন বলে টিকিট কেটে রেখেছিলেন পাক্কা ছয় মাস আগে। আয়োজকেরাও কথা দিয়েছিলেন, বাড়তি দাম দিলে জার্সিতে মেসির অটোগ্রাফ নিয়ে দেবেন। মেসি-ভক্ত ছেলের জন্য তাই আড়াই হাজার ডলার দিয়ে টিকিট কিনলেন বাবা টনি শেরউড। কিন্তু আফসোস, শিকাগোতে মেসি ও তাঁর বন্ধুদের সঙ্গে অবশিষ্ট বিশ্ব একাদশের প্রীতি ম্যাচের আগে-পরে কখনোই দেখা করতেই এলেন না মেসি। অটোগ্রাফ তো দূরের কথা! আয়োজকেরা এখন বলছেন টাকা ফেরত দেবেন। শেরউড টাকাটাকে বড় করে দেখছেন না, তাঁর ছেলের যে মন ভেঙে দিয়েছেন মেসি! ওয়েবসাইট।