মেসির আমন্ত্রণ
শেরিল এখন কোন দলকে সমর্থন করবেন? স্বামী অ্যাশলি কোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। ফলে এখন আর ইংল্যান্ডের হয়ে গ্যালারিতে গিয়ে নাচতে পারবেন না। উপায়? কোনো সমস্যা নেই। বড় একটা দল থেকে ডাক পেয়ে গেছেন।এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার বলে বিবেচিত লিওনেল মেসি শেরিলকে আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠীর সদস্যপদ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সাবেক স্বামীর কারণে ইংল্যান্ড-বিরোধিতা যদি করতেই হয়, আর্জেন্টিনার চেয়ে ভালো পক্ষ আর কোথায় পাবেন? মেসির তাই আমন্ত্রণ, ‘আমার মনে হয় না যে, শেরিল এখন আর ইংল্যান্ডকে সমর্থন করতে পারবে। ওর তো বরং এখন ইংল্যান্ডবিরোধী হয়ে যাওয়ার কথা। ও যদি সমর্থন করার জন্য নতুন দল খোঁজে, তো আর্জেন্টিনার পক্ষে আসতে পারে। আমরা সুন্দর ফুটবল খেলি, আমাদের খেলোয়াড়েরা সুন্দর। সবচেয়ে বড় কথা, মেয়েদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, সেটা আমরা জানি।’ ওয়েবসাইট।স্পষ্টতই অ্যাশলি কোলের নামে রটে যাওয়া কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করছেন মেসি। তবে ওদিকে আর না গিয়ে আরেকটু দুষ্টুমি করেছেন। শেরিলকে নাকি আর্জেন্টিনার সমর্থক হতে হলে একটা শর্ত পূরণ করতে হবে, ‘ওকে কিন্তু ট্যাঙ্গো (লাতিন নাচ) নাচতে হবে। আমার মনে হয় না যে, ওকে ট্যাঙ্গো শেখানোর লোক আমাদের দলে কম আছে।’