মেসির আরেকটি পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারে অনেক পুরস্কারই তো জিতেছেন। আরও একটি পালক এবার যোগ হলো লিওনেল মেসির মুকুটে। ফুটবল ওয়েবসাইট গোল ডটকমের ভোটে ‘গোল ফিফটি’ পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি। পৃথিবীজোড়া ৫০০ সাংবাদিক গত মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন মেসিকে। এ নিয়ে তিনবার পুরস্কারটা জিতলেন মেসি। গতবার এটা পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
গত বছর জার্ড মুলারের এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। লা লিগায় টানা ১৯ ম্যাচে গোল করেছেন। রোনালদো এবার অবশ্য শীর্ষ থেকে দুই ধাপ পেছনে চলে গেছেন। দ্বিতীয় হয়েছেন ত্রিমুকুটজয়ী বায়ার্ন মিডফিল্ডার ফ্রাঙ্ক রিবেরি। রিবেরির বায়ার্ন সতীর্থ টমাস মুলার চতুর্থ ও আরিয়েন রোবেন পঞ্চম। ওয়েবসাইট।