মেসির ওই ফ্রি-কিকের রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই হাত কোমরে দিয়ে এমন হতাশ ভঙ্গিতে তাকালেন, বোঝাই যাচ্ছিল, নেস্তর মুসলেরা আসলে ভাষা খুঁজে পাচ্ছেন না। মানবদেয়ালে দাঁড়ানো সতীর্থদের যে গালমন্দ করবেন, সেই শক্তিও যেন ছিল না উরুগুয়ে গোলরক্ষকের। গালমন্দ করবেনই বা কীভাবে। এমন একটা ঘটনা যে ঘটে যাবে, কে-ই বা ভাবতে পেরেছিল!পেরেছিলেন একজন—লিওনেল মেসি। ফ্রি-কিকটা ঠেকাবেন বলে উরুগুয়ের পাঁচ খেলোয়াড় লাফিয়ে উঠলেন। কিন্তু ওপরে নয়, মেসি বল মেরেছেন নিচ দিয়ে। লাফিয়ে ওঠা মানবদেয়ালের নিচ দিয়েই বল চলে গেছে জালে! ওই গোলের পর মেসি জানিয়েছিলেন, এমন ফ্রি-কিকের ধারণা তিনি নিয়েছেন রোনালদিনহো আর আন্দ্রেয়া পিরলোর কাছ থেকে। ২০০৭ সালে চ্যাম্পিয়নস লিগে ভেরডার ব্রেমেনের বিপক্ষে এমন একটা ফ্রি-কিক থেকে রোনালদিনহোর গোল অনেকের চোখে লেগে আছে।মেসির এমন সৌজন্যবোধে মুগ্ধ পিরলো বলেছেন, ‘মেসি এমন কিছু বলেছে শুনে খুবই ভালো লেগেছে।’ জুভেন্টাস মিডফিল্ডার প্রশংসাটা ফেরতও দিয়ে দিয়েছেন, ‘মেসির মতো একজন অমন ফ্রি-কিক নিয়েছে বলেই সেটা আগের চেয়ে আরও অনেক ভালো হয়েছে।’ ওয়েবসাইট।