মেসির ওপর বিশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরা চেষ্টা করব, মেসির সঙ্গে চুক্তি করার’—ইন্টার মিলান সভাপতি মাসিমো মোরাত্তির এই প্রতিশ্রুতি কৌতুকের কারণ হয়ে দাঁড়ায় সাধারণ্যে! তবে অন্য আর দশজন কৌতুক ভাবতে পারলেও স্পেন জাতীয় দল ও ক্লাব বার্সেলোনার রক্ষণের অতন্দ্রপ্রহরী কার্লোস পুয়োল বিস্মিত নন। তবে তাঁর বিশ্বাস, মেসির সঙ্গে চুক্তি করাটা ইন্টারের জন্য সহজ হবে না। এসব সম্ভব-অসম্ভব পরের বিষয়। পুয়োলের বিশ্বাস, আর্জেন্টাইন খুদে জাদুকর নাকি ন্যু ক্যাম্প ছেড়েই যাবে না। বলেছেন, ‘তার (মেসির) সঙ্গে তাদের (ইন্টারের) চুক্তির স্বপ্ন দেখায় বিস্ময়ের কিছু খুঁজে পাই না আমি। কিন্তু আমি মনে করি, এটা হবে কঠিন। আমি আশাবাদী, লিও কখনো বার্সা ছেড়ে যাবে না।’ ওয়েবসাইট।