মেসির চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামড়-কাণ্ডে চার মাসের ফুটবল নিষেধাজ্ঞা পেয়েছেন লুইস সুয়ারেজ। শাস্তিটা বেশি হয়ে গেছে কি না, সেটা নিয়ে দ্বিধাবিভক্ত পুরো ফুটবল-দুনিয়াই। আর মানুষ সুয়ারেজকে নিয়ে যা-ই হোক, ফুটবলার সুয়ারেজের দক্ষতা নিয়ে কিন্তু একমত সবাই। এই যেমন এতসব কাণ্ডকীর্তির পরও বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা চাইছে উরুগুইয়ান স্ট্রাইকারকে দলে আনতে। বার্সার এই চাওয়ায় সায় আছে স্বয়ং লিওনেল মেসির। ইংলিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, বিশ্বকাপের আগেই সুয়ারেজকে নিয়ে মেসির সঙ্গে আলোচনা করেছেন ক্লাবের ক্রীড়া পরিচালক আন্দনি জুবিজারেতা। কিয়েলিনিকে কামড়ে দেওয়ার পরও নাকি সেই মনোভাবের পরিবর্তন হয়নি। সূত্র: এএনআই।