মেসির চাওয়া দুই কোটি ইউরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের পর ম্যাচ তাঁর এমন নিষপ্রভ থাকার কারণ কী? লেনদেন নিয়ে বার্সেলোনার সঙ্গে বনিবনা হচ্ছে না? অসন্তুষ্ট আর্জেন্টাইন ফরোয়ার্ড এ কারণেই ক্লাব ছেড়ে দিতে চাইছেন?
এসব পুরোনো প্রশ্ন। তবে আবার তা ডালপালা ছড়াল স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবরে। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করতে গিয়ে নাকি বিশাল অঙ্কের বেতন দাবি করছেন মেসি। রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান বেতনের চেয়েও বছরে যা ২০ লাখ ইউরো বেশি।
নতুন চুক্তিতে টানা চারবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে বছরে ১ কোটি ৮০ লাখ ইউরো বেতন দেওয়ার প্রস্তাব করেছিল বার্সেলোনা, যেটি রিয়ালে রোনালদোর এখনকার বেতনের সমান। কিন্তু ওই প্রস্তাবে দীর্ঘদিন কোনো সাড়া দেননি মেসি। স্বাভাবিকভাকেই একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে—ন্যু ক্যাম্পের জীবন নিয়ে তাহলে কি আর সন্তুষ্ট নন এই মহাতারকা!
অবশেষে এ সপ্তাহের শুরুতে ক্লাবের প্রস্তাবের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করলেন মেসি। মার্কা জানিয়েছে, ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে বছরে ২ কোটি ইউরো বেতন চেয়েছেন তিনি, শর্ত সাপেক্ষে আরও তিন মিলিয়ন ইউরো বোনাস। এ ছাড়া মেসির ‘ইমেজ স্বত্ব’ থেকে পাওয়া অর্থ কীভাবে ভাগাভাগি হবে তা নিয়েও ক্লাবের সঙ্গে নতুন করে আলোচনা করতে চান মেসি। চুক্তির বিভিন্ন দিক নিয়ে কথা বলতে এ সপ্তাহেই মেসির বাবা হোর্হে মেসির বার্সেলোনায় যাওয়ার কথা। ধারণা করা হচ্ছে, বোনাস এবং ‘ইমেজ স্বত্ব’ নিয়ে মতৈক্যে পৌঁছানো কঠিনই হয়ে যেতে পারে দুই পক্ষের জন্য। ওয়েবসাইট।