মেসির জোড়া গোল, বার্সা হারাল রিয়ালকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় করে দেওয়ার সব আয়োজনই সম্পন্ন করে ফেলেছে বার্সেলোনাকে। গতকাল অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে রিয়ালের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনা তাদের হারিয়েছে ২-০ গোলে। মেসি খেলার ৭৬ মিনিটের সময় সতীর্থ আর্জেন্টাইন ইব্রাহিম অ্যাফেলের ক্রস থেকে বল পেয়ে চমত্কার প্লেসিং শটে রিয়াল গোলরক্ষক ক্যাসিয়াসকে পরাভূত করেন মেসি। এর ১০ মিনিট বাদেই একক প্রচেষ্টায় দ্বিতীয় গোলটি করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ থেকে একপ্রকার বিদায়ই করে দেন তিনি। সেই সঙ্গে আবার প্রমাণ করেন, কেন মেসিকে এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা প্লে-মেকার হিসেবে অভিহিত করা হয়ে থাকে।এ পরাজয়ে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল একপ্রকার নিশ্চিতই হয়ে গেছে। কারণ রিয়াল দ্বিতীয় লেগের ম্যাচে ন্যু ক্যাম্পে যে ৩-০ গোলে জিতবে-এমন আশা করছেন না স্বয়ং রিয়াল কোচ হোসে মরিনহোও।‘ ন্যু ক্যাম্পে জিততে হলে অভাবনীয় কিছু করতে হবে। এটা খুবই কঠিন। রিয়ালের বিদায় হয়ে গেছে, এটা বলতেই পারি। দ্বিতীয় গোলটি খাওয়াই আমাদের জন্য কাল হল।’ মরিনহোর সরল স্বীকারোক্তি।এদিকে বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা অবশ্য এখনই নিজের দলকে ফাইনালে দেখতে পাচ্ছেন না। তাঁর মতে, ‘দ্বিতীয় লেগ খেলেই এ সম্পর্কে কথা বলব। রিয়াল অনেক ভালো দল। ওরা অনেক কিছুই ঘটিয়ে দিতে পারে। দ্বিতীয় লেগেও আমাদের ভালো খেলতে হবে।’ম্যাচের ৬০ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান পেপে। তবে পেপের লাল কার্ড একেবারেই মেনে নিতে পারছেন না মরিনহো। ম্যাচেও ডাগ আউট থেকে বেরিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন রিয়ালের এই পর্তুগিজ কোচ। ম্যাচ শেষেও তিনি বলেছেন, ‘আমি জানি না পেপেকে কেন লাল কার্ড দেখানো হল।’এদিকে ন্যু ক্যাম্পের দ্বিতীয় লেগের খেলায় রিয়াল মাদ্রিদের সার্জিও র্যামোসও খেলতে পারছেন না।