মেসির জোড়া গোলে বার্সার সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার পক্ষে সাফল্যের দেখা না পেলেও বার্সেলোনার জার্সি গায়ে একের পর এক গোল করেই চলেছেন লিওনেল মেসি। গতকাল স্প্যানিশ লিগের খেলায় রেসিং সান্তাদারের বিপক্ষে তিনি করেছেন দুটি গোল। তাঁর জোড়া গোলে বার্সেলোনাও পেয়েছে ৩-০ ব্যবধানের সহজ জয়। অপর গোলটি করেছেন জাভি।পয়েন্ট তালিকার নিচের সারির দল রেসিং সান্তাদারের বিপক্ষে জয় পেতে কোনো কষ্টই করতে হয়নি বার্সেলোনাকে। পুরো খেলায় বেশির ভাগ সময়ই বল ছিল কাতালানদের দখলে। প্রথমার্ধের ১১ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার পাস থেকে সান্তাদারের জালে প্রথম বলটি জড়ান মেসি। ২৭ মিনিটে পেদ্রোর ক্রস থেকে হেড করে দ্বিতীয় গোলটি করেন জাভি। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। এই গোলটা করে রোনালদোকে টপকে স্প্যানিশ লিগ পয়েন্ট তালিকার শীর্ষস্থানটাও দখল করেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।—রয়টার্স।