মেসির তুল্য ডেভিড সিলভা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুলনাটা একটু বাড়াবাড়িই হতে পারে। কিন্তু যখন জানবেন মেসির সঙ্গে স্পেনের প্লে-মেকার ডেভিড সিলভার তুলনাটা করেছেন স্বয়ং স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক, তখন এটিকে গুরুত্ব আপনার দিতেই হবে। ১৯৬৮ সালের পর প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানোয় ডেভিড সিলভার ভূমিকাটাও আসলে অস্বীকার করার নয়। তবে ডেভিড সিলভা নিজে এই তুলনায় বেশ আপ্লুত, ‘মেসির সঙ্গে তুলনাটা অবশ্যই বিশেষ কিছু।’ এই প্রশংসা তাঁকে ইউরোতেও কোচের পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করবে বলে বিশ্বাস করেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার। ওয়েবসাইট।