মেসির দখলে টুইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির ম্যাচ—টুইটার যে এই মহাতারকাকে নিয়ে মেতে থাকবে, সেটা বলা বাহুল্য। বিশ্বকাপে আর্জেন্টিনা-বসনিয়া প্রথম ম্যাচেও সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি মেসিময়। প্রায় আট বছর পর মেসির প্রথম বিশ্বকাপ গোলটি নিয়েই টুইটারে মাতামাতি বেশি। প্রায় একক প্রচেষ্টায় করা তাঁর এই অবিস্মরণীয় গোলটির সঙ্গে সঙ্গেই সারা পৃথিবীর অভিনন্দনবার্তা এসেছে টুইটারে। বিশ্বকাপে মেসির একটি গোল যে দর্শককুলে কতটা আরাধ্য ছিল সেটা টুইটারেই মোটামুটি প্রমাণ হয়ে গেছে।

লিওনেল মেসির পরপরই টুইটারে সবচেয়ে বেশি আলোচিত খেলোয়াড় ছিলেন মেসির সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া। মেসি-ডি মারিয়াকে ছাড়িয়ে যেতে না পারলেও সার্জিও আগুয়েরোও কিন্তু কালকের ম্যাচে টুইটারে আলোচিত খেলোয়াড়ই ছিলেন। 

ফুটবল বিশ্বকাপ হাতের মুঠোয় এনে দেবে খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার। এ উপলক্ষে বিশেষ একটি পাতা তৈরি করেছে টুইটার। বিশ্বকাপের সময় এতে প্রিয় দল, প্রিয় খেলোয়াড়কে অনুসরণ করতে পারবেন যেকোনো ব্যবহারকারী। এ জন্য বাংলাদেশে গ্রামীণফোনের সংযোগ থেকে #GoalGP লিখে ৯৫৯৪ নম্বরে এসএমএস পাঠালেই চলবে। বিশ্বকাপ চলাকালে টুইটারের ওই পাতায় যাওয়ার জন্য ইন্টারনেট ব্যবহারের কোনো খরচ বা ব্রাউজিং চার্জ লাগবে না। টুইটারের এই আয়োজনের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে গ্রামীণফোন ও প্রথম আলো'