মেসির দুর্বলতা পেনাল্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার কি না, সেটা তর্কসাপেক্ষ। তবে এই প্রজন্মের ফুটবলারদের মধ্যে বার্সেলোনার তারকাই যে সেরা, সে বিষয়ে দ্বিমত করা ফুটবলবোদ্ধা খুব কমই আছেন। ফুটবল জাদুতে সারা বিশ্বকে মোহিত করে রাখা, ফুটবল নিয়ে যা খুশি করতে পারা এই মহাতারকারও একটি দুর্বলতা আছে। আর সেই দুর্বলতাই চেলসির বিপক্ষে আবারও প্রকাশ পেল পরশু। আরেকবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন।এটি তাঁর ক্লাব ক্যারিয়ারের অষ্টম ও এই মৌসুমের তৃতীয় পেনাল্টি মিস এবং এটাই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় মিস। এটি যে বার্সাকে যেতে দিল না চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। তবে মেসি যে পেনাল্টিতে একেবারেই যাচ্ছেতাই, ব্যাপারটা তা-ও নয়। বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৩৪টি পেনাল্টি নিয়ে গোল করেছেন ২৬টি। তার পরও মনে হয় বার্সেলোনা এখন থেকে পেনাল্টির জন্য বিকল্প নাম ভাববে। ওয়েবসাইট।