মেসির নতুন চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি হচ্ছে, এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল অনেক দিন থেকেই। কাল নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করল বার্সেলোনা। নতুন চুক্তির পর মেসির বার্ষিক বেতন কত হবে সেটা অবশ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে মেসিই হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড়।
কাল বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে। এই চুক্তির পর মেসি নিজের ‘ইমেজ-স্বত্ব’ থেকে পাওয়া অর্থের শতভাগই পাবেন। এএফপি।