মেসির নাম শুনলেই খেপে রিয়ালভক্ত কুকুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল ভক্ত সেই কুকুর।
রিয়াল ভক্ত সেই কুকুর।

দুই দলের লড়াইয়ের আগুন হাজার মাইল দূরে বসেও টের পাওয়া যায়। দুদলের ভক্ত-সমর্থকেরা দুচোখে দেখতে পারে না একে অপরকে। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার সমর্থকদের এই ‘শত্রু’তা মেনে নেওয়াই যায়। ফুটবলে এটা বাড়তি রংই যোগ করেছে। সমর্থকদের এই বিদ্বেষটা না হয় মানা গেল। তাই বলে কুকুর! বিশ্বাস হচ্ছে না? শুনুন তাহলে।

রিয়ালভক্ত এক কুকুরের ভিডিও প্রকাশ করা হয়েছে ইউটিউবে। কুকুরটির সামনে যখন ক্রিস্টিয়ানো রোনালদো ও সার্জিও রামোসের নাম উচ্চারণ করা হয়, তখন সে খুবই শান্ত থাকে। কিন্তু যখন লিওনেল মেসি ও সার্জিও বুসকেটসের নাম উচ্চারণ করা হয়, তখন অস্বাভাবিকভাবে গরগর করে ওঠে। যেন রাগে গজরায়! কেন সে এ দুই বার্সা তারকার নাম শুনলে ঘেউ ঘেউ করে, তা অজানা।

কার্যকরণ জানতে কোনো প্রাণী বিশেষজ্ঞকে জিজ্ঞেস করা যেতে পারে। তবে সারমেয়র ‘রিয়ালভক্ত’ হওয়ার একটা যুক্তি অন্তত খুঁজে পাওয়া যেতে পারে। তার মালিক নিশ্চয় পাঁড় রিয়াল সমর্থক। হয়তো তিনিই এসব শিখিয়েছেন। প্রভু যা শেখাবে তা না শিখে উপায় আছে! কে না জানে, কুকুরের মতো প্রভুভক্ত প্রাণী পৃথিবীতে দুটি নেই! ওয়েবসাইট।

ভিডিওটি দেখুন: