মেসির পাশে ডি মারিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুই কখনো কখনো হয়ে যায় প্রবল প্রতিদ্বন্দ্বী। লিওনেল মেসি ও অ্যাঙ্গেল ডি মারিয়াকেই দেখুন। দুজনেই উঠে এসেছেন আর্জেন্টিনার রোজারিও থেকে। ক্লাবে তাঁরা খেলেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে। কদিন আগেই এল ক্লাসিকোতে মুখোমুখি হলেন দুজন। সেটিতে ডি মারিয়া গোল পেয়েছেন, আর মেসি নিজেকে হারিয়ে খুঁজেছেন।
সবাই যখন মেসির সমালোচনায় মুখর, তখন বন্ধুর পাশে এসে দাঁড়িয়েছেন রিয়াল উইঙ্গার ডি মারিয়া, ‘আমার মনে হয় না ফুটবলে সে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সে খুবই ধীরস্থির আছে। প্রতিপক্ষ আসলে তাকে নজরবন্দী করে রেখেছে। আর সমস্যাটা হচ্ছে সবকিছু মেসিকেই সামলাতে হচ্ছে। বার্সেলোনার সময়টাও অবশ্য ভালো যাচ্ছে না।’ ডি মারিয়া তো এখন মেসির ভালো চাইবেনই, সামনেই যে বিশ্বকাপ! ওয়েবসাইট।