মেসির পাশে নেইমার-মেনোত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি
মেসি

ক্লাবের জার্সিতে তাঁরা সতীর্থ, দেশের জার্সিতে ‘শত্রু৷’ সময়ের পরিক্রমায় একদিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন ক্লাব ফুটবলেও৷ তবে গায়ে যে জার্সিটাই থাকুক, কিংবা থাকুন বিশ্বের যেকোনো প্রান্তে, লিওনেল মেসি আজীবন পাশে পাবেন নেইমারকে! মেসিকে নিয়ে সাম্প্রতিক সমালোচনাগুলোকে উড়িয়ে দিয়ে ব্রাজিলিয়ান তারকা নিজেই দিয়েছেন এই ঘোষণা৷ মেসি পাশে পেয়েছেন নিজ দেশের এক সমীহ জাগানো ফুটবল ব্যক্তিত্বকেও৷ আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তির ধারণা, নিজ শহর রোজারিওতে ফিরলেই চনমনে হয়ে উঠবেন মেসি৷
বার্সেলোনার হয়ে এই মৌসুমে ৪৬ ম্যাচে ৪১ গোল করেছেন মেসি৷ এমন পারফরম্যান্স অনেক ফুটবলারের কাছেই স্বপ্ন৷ কিন্তু তিনি তো মেসি, নিজের মানদণ্ড যিনি ঠিক করেন নিজেই, প্রতি মৌসুমেই নিজেকে নিয়ে যান নতুন উচ্চতায়৷ গত কয়েক মাসে যে তাঁকে স্বরূপে দেখা যায়নি, এটা স্বীকার করবেন হয়তো মেসি নিজেও৷ মাঠের পড়তি পারফরম্যান্সের পাশাপাশি সম্প্রতি আলোচিত হয়েছেন বার্সার সঙ্গে বেতন নিয়ে দেনদরবার করেও৷ সব মিলিয়ে অনেকেই বলছিলেন, বার্সার আশীর্বাদই স্বয়ং সমস্যা হয়ে উঠেছেন আচমকা৷

নেইমার
নেইমার

তবে এই দলে পাবেন না নেইমারকে৷ মেসি-জাদুতে মন্ত্রমুগ্ধ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ঘোষণা, ‘মৃত্যু পর্যন্ত আমি মেসির পাশে থাকব৷ তার মতো কিছু আমি কখনো দেখিনি৷ আমার দেখা সেরা ফুটবলার মেসি৷ সে আমাদের (বার্সার) সমস্যা হতে যাবে কেন? বরং সব সমস্যার সমাধান সে৷’ স্বপ্নের ফুটবলারকে নিয়ে কথা বলেছেন, নেইমার একই সঙ্গে জানিয়েছেন নিজের একটি স্বপ্নপূরণ হতে যাওয়ার রোমাঞ্চ, ‘তিন বছর বয়স থেকে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে আসছি৷ রোমারিও-রোনালদোর খেলা দেখতে দেখতে বেড়ে উঠেছি৷ বিশ্বকাপ খেলতে পেরে স্বপ্ন সত্যি হচ্ছে৷’
মেসির বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ হয়েছে আগেই৷ এর মধ্যেই খেলে ফেলেছেন দু-দুটি বিশ্বকাপ৷ দুবারই আর্জেন্টিনা বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে৷ গত বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্ন আবর্তিত হচ্ছে মেসিকে ঘিরে৷ যদিও আর্জেন্টাইনদের আশায় কিছুটা সংশয়ের মেঘ জমিয়েছে বার্সার হয়ে মেসির সাম্প্রতিক পারফরম্যান্স৷ তবে সেই মেঘের আড়ালেই উজ্জ্বল আলো দেখতে পাচ্ছেন মেনোত্তি, ‘আমার ধারণা মেসি সময়মতোই স্বরূপে ফিরবে৷ বার্সায় অনেক চাপ, এ কারণেই হয়তো কিছুটা খেই হািরয়ে ফেলেছে৷ ওই পরিবেশ থেকে একটু দূরে থাকলেই সব পাল্টে যাবে৷ নিজের শহরে ফিরলে, পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে কিছুটা সময় কাটালেই চনমনে হয়ে উঠবে ও৷ এরপর দলের সঙ্গে ট্রেনিং শুরু করলেই ফিরে পাবে ছন্দ৷’
মেসিকে ঘিরে সাম্প্রতিক সমালোচনার আরেকটি দিকও আছে৷ অনেকের ধারণা, বিশ্বকাপ মাথায় রেখেই ক্লাব মৌসুমের শেষ দিকে নিজেকে বাঁচিয়ে

মেনোত্তি
মেনোত্তি

খেলেছেন মেসি৷ ইচ্ছে করেই নিজের সেরাটা দেননি৷ সমালোচনা বেশি হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিগের শেষ ম্যাচের পর৷ লা লিগা শিরোপা নির্ধারণী ম্যাচে প্রায় খুঁজেই পাওয়া যায়নি টানা চারবারের ফিফা বর্ষসেরাকে৷ তবে এটিকেও অযৌক্তিক বলছেন আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো কোচ, ‘অ্যাটলেটিকোর বিপক্ষে ওকে কিছুটা নিষ্প্রাণ মনে হয়েছে, তবে তার মানে এই নয় যে, নিজেকে বাঁচিয়ে খেলছিল৷ লিগের শেষ ম্যাচে শিরোপা জয়ের লক্ষ্যে যখন কোনো ফুটবলার মাঠে নামে, সে সব সময়ই সেরাটা দিতে চায়৷ চায় জিততে৷’ ওয়েবসাইট৷