মেসির পাশে বাতিস্তা
লিওনেল মেসির সঙ্গে তাঁর জমে ভালোই। না, হুয়ান রোমান রিকেলমের কথা হচ্ছে না। বলা হচ্ছিল সার্জিও বাতিস্তার কথা। মেসি তখন তাঁর পক্ষে মন্তব্য করে চক্ষুশূল হয়েছেন ম্যারাডোনার অনুসারীদের, সেই সময় তাঁকে আগলে রাখতে এগিয়ে এলেন খোদ বাতিস্তাই। ‘লিওর মধ্যে নেতৃত্বগুণ নেই’ মার্টিন পালের্মোর এই মন্তব্যের পর বাতিস্তার জবাব, মেসির মধ্যে অধিনায়কের দৃঢ়তা যদি না-ও থাকে, তাঁর আছে শিল্পীর নরম হূদয়। ওয়েবসাইট।স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্তকে আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচ বলেছেন, ‘মেসির নম্রতা আমার ভীষণ ভালো লাগে। ভালো লাগে মাঠে ওর খেলার ধরন। ওকে যদি আপনি মাঠে যেকোনো জায়গায় খেলার স্বাধীনতা দেন, মনে হবে ও যেন বাড়ির আঙিনায় ফুটবল খেলছে। ফুটবল ও দারুণ উপভোগ করে। ওর কাছে খেলাটার দর্শন এটাই।’বাতিস্তা কোচ থাকার সময় যুবদলে খেলেছেন মেসি। যে যুবদল ২০০৮ অলিম্পিকে সোনাও জিতেছে। সেই অভিজ্ঞতা থেকে আয়ারল্যান্ড ম্যাচের পর মেসি বলেছেন, আর্জেন্টিনার পরবর্তী কোচ হিসেবে বাতিস্তাকেই পছন্দ তাঁর। এমন মন্তব্যেরও সমালোচনা করেছেন পালের্মো।’যদিও পরশু আর্জেন্টাইন দৈনিক বুয়েনস এইরেস হেরাল্ড দাবি করেছে, পালের্মোর মন্তব্য একটু এদিক-সেদিক করে খামোখা ইস্যু তৈরির চেষ্টা করছে আর্জেন্টিনার কিছু সংবাদমাধ্যম।