মেসির পাশে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে ‘নিষ্কলুষ’ মেসির জন্য দুঃসংবাদ, অভিযোগ প্রমাণিত হলে স্প্যানিশ আইন অনুযায়ী সর্বোচ্চ ৬ বছরের জেল হতে পারে লিওনেল মেসির! কিছুটা কি উদ্বিগ্ন বার্সেলোনা তারকা?তবে এই দুঃসময়েও ক্লাব বার্সেলোনাকে পাশে পাচ্ছেন মেসি। ক্লাবের সভাপতি সান্দ্রো রোসেল পরশু এক সংবাদ সম্মেলনে সরাসরিই বলেছেন, ‘মেসি পুরোপুরি নির্দোষ, এ ব্যাপারে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। আমরা সবাই শান্ত আছি। তার পরিবারের প্রতি আমাদের সব রকম সমর্থন আছে।’অভিযোগ ওঠার পর থেকেই সেটা অস্বীকার করে আসছেন মেসি। তাঁর আইনজীবী বলেছেন, ব্যাপারটা তাঁরা আইনিভাবেই সামলাবেন। তবে বার্সেলোনা মেসির হয়ে আইনি লড়াইয়ে নামবে কিনা এ ব্যাপারে এখনো নিশ্চিত নন রোসেল, ‘আমি ঠিক জানি না মেসির হয়ে আমরা আইনি লড়াই করতে পারব কি না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সব বিষয়েই তার পাশে থাকা।’আইনি লড়াই না হোক পাশে থাকাও তো এ সময় মেসির জন্য অনেক! এএফপি।