মেসির পাশে বার্সা সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমোউ
বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমোউ

দলের ব্যর্থতার জন্য লিওনেল মেসির দিকে একটার পর একটা ধেয়ে আসছে সমালোচনা। বার্সা ফরোয়ার্ডের এ দুঃসময়ে ঢাল হয়ে দাঁড়িয়েছেন কোচ জেরার্ডো মার্টিনো, রিয়াল মাদ্রিদের অ্যাঙ্গেল ডি মারিয়া। এবার এ তালিকায় যোগ হলেন স্বয়ং জোসেপ মারিয়া বার্তেমোউ।

বার্সা সভাপতি বললেন, ‘লিও মেসির সঙ্গে অন্যায় করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোয় সে আমাদের প্রচুর ম্যাচ জিতিয়েছে। দলকে দারুণভাবে এগিয়ে নিয়েছে। কোনো সন্দেহ নেই, ভবিষ্যতে সে ক্লাবের নেতৃত্ব দেবে। সে একজন তরুণ খেলোয়াড়। একই সঙ্গে বিশ্ব-সেরা। তার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।’

সাম্প্রতিক ব্যর্থতার কারণে অনেকে বার্সার সঙ্গে মেসির সম্পর্ক নিয়েও সংশয় প্রকাশ করেছেন। এ ব্যাপারে বার্তেমোউ সব ফুত্কারে উড়িয়ে বরং সম্পর্ক পাকাপোক্ত করার কথাই বলেছেন, ‘২০১৮ সাল পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে। তবুও তাঁকে আমরা নতুন প্রস্তাব দিতে চাই।’ সাম্প্রতিক ফর্ম যা-ই হোক না কেন, বার্তেমোউ বলছেন, ‘আমরা তাঁকে বলেছি এখনো পর্যন্ত সে যেভাবে খেলেছে, সেভাবেই খেলে যাক।’ এএফপি ও ওয়েবসাইট।