মেসির পাশে সুদিনের মাছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলেও লিওনেল মেসির সুদিন ফিরেছে। জাতীয় দলে মেসি এখন সেই মেসি। আর সুদিনের মাছিরাও নাকি এখন এই সুযোগে এসে ভিড়েছে আর্জেন্টাইন অধিনায়কের আশপাশে। ডিয়েগো ম্যারাডোনা বলছেন, ‘এখন সবাই মেসির বন্ধু হতে চায়। অথচ ও যখন গোল করতে পারছিল না কিংবা জাতীয় সংগীত গায়নি, এরাই ওকে বলেছে ও আর্জেন্টাইন নয়, ও স্প্যানিশ। এরা আসলে দুমুখো সাপ। আমরা যখন বিশ্বকাপ থেকে ছিটকে পড়লাম, মেসিই সবচেয়ে বেশি কেঁদেছে। যারা বলেছিল, মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে চায় না, তারা এখন কোথায়? আমি সেই কক্ষে ছিলাম। মেসি কেঁদেই যাচ্ছিল, শুধুই মেসি।’মেসির সঙ্গে নিত্যদিন তুলনা হয় তাঁর। ম্যারাডোনা নিজে একসময় বলেছিলেন, প্রতিভার স্ফুরণে মেসি তাঁকেও হতবাক করে দেন। ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাত্কারে আবারও বললেন, ‘প্রতিদিনই ও যেন নতুন কোনো চমক নিয়ে হাজির হয়। আমরা এক অবিশ্বাস্য খেলোয়াড়ের খেলা দেখছি। এখন কিছু কিছু গর্দভ এমনও বলছে, আমার কারণেই নাকি ও খারাপ খেলেছে জাতীয় দলে।’ ওয়েবসাইট।