প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনে হয়েছিল ঝামেলাটা মিটেছে। ১৭ জুন বার্সেলোনার এক আদালত আদেশ দিয়েছিলেন লিওনেল মেসির আয়কর ফাঁকির মামলাটা শেষ করে দিতে। কারণ, দেখা গেছে আর্থিক অনিয়ম যা হয়েছে তা সব মেসির অজ্ঞাতসারে। নির্ভার হয়ে খেলতে নেমেই কিনা বিশ্বকাপে একের পর এক দুর্দান্ত গোল উপহার দিয়ে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু তাঁর সুখের দিনে হামলা চালাল স্পেন। স্পেনের অর্থ মন্ত্রণালয় দাবি করেছে, মেসিকে যেন কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি দেওয়া না হয়। বিশ্বকাপের এই সময়ে আবার মেসির পেছনে লাগার কারণ কী স্পেনের? নিজেদের বিশ্বকাপ লজ্জা! আইএএনএস।