মেসির ফুটবল-বাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির বাড়ির নকশা
মেসির বাড়ির নকশা

ফুটবল ছাড়া তাঁর জীবনে যেন আর কিছু নেই। শয়নে-স্বপনে ফুটবল। তিনি ফুটবল খান, ফুটবল পান করেন। সেই লিওনেল মেসির বাড়িটাও নাকি হয়ে যাচ্ছে ফুটবল-বাড়ি। বার্সেলোনায় নতুন একটা বাড়ি বানাতে চলেছেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর। সেই বাড়ির নকশা থেকে শুরু করে সবকিছুই হবে ফুটবল-অনুপ্রাণিত।

ছেলে থিয়াগো পৃথিবীতে আসার পর থেকেই একটা নতুন বাড়ির প্রয়োজন অনুভব করতে থাকেন এই বার্সা তারকা। পছন্দমতো কোনো বাড়ি খুঁজে না পেয়ে শেষে মেসি ঠিক করেন, নিজেই বানাবেন নিজের স্বপ্নের বাড়ি। কাতালুনিয়াতেই হবে নতুন এই বাড়ি।

এরই মধ্যে মেসির বাড়ির নকশা ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। বাড়ির নকশা করেছেন স্প্যানিশ স্থপতি লুইস ডি গারিডো। তবে প্রথাগত বাড়ির নকশার দিকে মেসি যাননি। মেসির বাড়িটা দেখলেই বোঝা যাবে ফুটবলের সঙ্গে এই বাড়ির মালিকের প্রেম কতটা নিবিড়। বাড়িটার নকশা এমনভাবে করা হয়েছে, ওপর থেকে দেখলে মনে হবে, এটা যেন একটা ফুটবল মাঠ!

বাড়িতে থাকছে একটা সাঁতারপুল, মখমল আচ্ছাদিত লন, এক পাশে থাকছে কাচের ছাদও।