মেসির বদলে যাওয়ার নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লাবের হয়ে উজ্জ্বল, জাতীয় দলের হয়ে বিবর্ণ’ তকমাটা তাঁর গায়েও লেগে যেতে বসেছিল একসময়। লিওনেল মেসি দুই বছর ধরে আকাশি-নীল জার্সিতেও দুর্দান্ত খেলে কুলুপ এঁটে দিয়েছেন সমালোচকদের মুখে। আর্জেন্টিনার হয়ে মেসির স্বরূপে ফেরার জন্য অবশ্য আলেসান্দ্রো সাবেলা কৃতিত্ব দাবি করতেই পারেন। হাতে অধিনায়কত্বের বাহুবন্ধনী পরিয়ে দেওয়ার পর থেকেই যে দেখা যাচ্ছে অন্য মেসিকে!২০১১ সালে সাবেলা আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেওয়ার পরপরই মেসিকে অধিনায়ক করেন। এই কোচের অধীনে ২১ ম্যাচে মেসির ১৮ গোলই বলে দিচ্ছে অধিনায়কত্বটা টনিকের মতোই কাজ করেছে। স্প্যানিশ দৈনিক স্পোর্তকে সাবেলা বললেন নতুন ভূমিকাই আরও পরিণত করেছে মেসিকে, ‘এটা বলার অপেক্ষা রাখে না যে মেসি একজন গ্রেট জিনিয়াস। সব সময়ই খেলার জন্য তৈরি সে। অধিনায়কত্ব ও পরিণতিবোধটা লিওর জন্য খুব ভালো হয়েছে। জাতীয় দলের জন্যই সে গর্ব।’ ওয়েবসাইট।