মেসির বাবাও বিস্মিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর, মানে ১২ মাসের মধ্যে কারও পক্ষে ৮৬ গোল করা সম্ভব! অকল্পনীয় ব্যাপার। কিন্তু খেলোয়াড়টি মেসি বলেই ফুটবল বিশ্বের অনেকেই ভেবেছিলেন তাঁকে দিয়েই সম্ভব। ব্রাজিল কিংবদন্তি পেলের ৭৫ গোল মেসি যখন টপকে গেলেন, তখনই দৃশ্যপটে চলে আসে জার্ড মুলারের ৮৫ গোল। বার্সেলোনার আর্জেন্টাইন-বিস্ময় মেসি গত রোববার লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে দুই গোল করে রেকর্ডের পাতা থেকে সরিয়ে দিলেন জার্মান কিংবদন্তিকে।মেসির বাবা হোর্হে মেসি কিন্তু ভাবতে পারেননি তাঁর ছেলে জার্ড মুলারের রেকর্ড ভেঙে ফেলবেন, ‘সে আমাকেও অবাক করে দিয়েছে। আমরা এটা ভাবতেও পারিনি, দৈত্যের মতো এতগুলো গোল করা সম্ভব হবে, এটা তো সহজ নয়!’ছেলের নতুন কীর্তিতে উচ্ছ্বসিত মেসি সিনিয়র এর পরই চলে গেছেন বার্সেলোনায় ছেলের ভবিষ্যৎ প্রসঙ্গে। তাঁর সাফ কথা, বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করাটা তাঁর ছেলের নিয়তি। আগামী ২০১৬ সালের গ্রীষ্ম পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি রয়েছে লিওনেল মেসির। কিন্তু হোর্হে মেসি মনে করেন, তাঁর ছেলে কখনোই বার্সেলোনা ছেড়ে যাবেন না, ‘এটা অকল্পনীয়। আমি তো এটা ভাবতেই পারি না যে সে কখনো ক্লাবটি ছেড়ে যাবে, এটা এককথায় অকল্পনীয়। সে এখানে (বার্সা) ভালোই আছে, সে বারবার বলে আসছে যে, সে বার্সায় থাকতে চায়।’ পরশু স্প্যানিশ রেডিও কাদেনা কোপেকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মেসির বাবা। ওয়েবসাইট।