মেসির বাড়িতে গুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, লিওনেল মেসি নন। তবে দুশ্চিন্তা তাতে কমছে না। কারণ, আর্জেন্টাইন ফুটবল তারকার বড় ভাই মাতিয়াস মেসির বাড়িতে গুলি করেছে দুষ্কৃতকারীরা। সোমবার পুলিশ নিশ্চিত করেছে, বুয়েনস এইরেস থেকে ২০০ মাইল দূরের রোজারিওতে মেসির বড় ভাইয়ের বাড়িতে গুলি করা হয়েছে। কমপক্ষে ছয়টি বুলেট উদ্ধার করা হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ঘটনার সময় মেসির ভাই ও মা বাড়িতেই ছিলেন। ওয়েবসাইট।