মেসির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুইস সুয়ারেজের এভরা-কাণ্ডে যা করেছেন, সেই একই অপরাধে লিওনেল মেসিও নাকি অপরাধী! প্যাট্রিস এভরাকে ‘নিগ্রো’ বলে গাল দিয়েছিলেন সুয়ারেজ। এবার মেসির বিরুদ্ধে একই গালি দেওয়ার অভিযোগ আনলেন রয়স্টন ড্রেন্থা। রিয়াল মাদ্রিদের এই সাবেক খেলোয়াড় দাবি করেছেন, স্প্যানিশ লিগে খেলার সময় মেসির কাছে এভাবেই বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। ডাচ একটি নিউজ ওয়েবসাইটকে ড্রেন্থা বলেছেন, ‘ওর বিপক্ষে আমি অনেকবার খেলেছি। প্রতিবার আমাদের মধ্যে ঝামেলা হয়েছে। আমাকে সবচেয়ে বেশি কোনটা বিরক্ত করত জানেন? যে স্বরে ও “নিগ্রো, “নিগ্রো” বলত। আমি জানি, দক্ষিণ আমেরিকা অঞ্চলে নিগ্রো শব্দটা খুব সাধারণ গালি হিসেবে ব্যবহূত হয়। কিন্তু আমরা এটার পক্ষে সাফাই গাইতে পারি না।’তিনি বলেই চুপ করে থেকেছেন, অন্য কেউ হলে ক্ষোভে ফেটে পড়তেন বলেও দাবি করেছেন ড্রেন্থা। শুধু রিয়াল মাদ্রিদে খেলার সময় নয়, ধারে যেবার হারকিউলেসের হয়ে খেলতে গেলেন, সেবারও মেসি নাকি তাঁকে একই গাল দিয়েছেন। ড্রেন্থা জানিয়েছেন, গ্যাব্রিয়েল হেইঞ্জ আর গঞ্জালো হিগুয়েইন এই দুজনও রিয়ালের অনুশীলনে এই শব্দটা ব্যবহার করত হরহামেশাই। কিন্তু তাঁদের সতর্ক করে দেওয়া হয়।এ ব্যাপারে মেসি বা বার্সেলোনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওয়েবসাইট।