মেসির বিশ্বজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মৌসুমে লিগে ৫০ গোল! লিওনেল মেসির কল্যাণেই ৪৭ বছর আবার দেখল ইউরোপিয়ান ফুটবল। বার্সা তারকার আগে সর্বশেষ ১৯৬৪-৬৫ মৌসুমে ৫০ গোল করেছিলেন জিম ফরেস্ট। স্কটিশ এই ফুটবলার স্কটিশ লিগেই গ্লাসগো রেঞ্জার্সের হয়ে করেছিলেন ৫৭ গোল। ইউরোপে মেসির আগে আরও ১০ জন ফুটবলার ১২ বার লিগে ৫০ গোল করেছেন। আগের ম্যাচেই জার্ড মুলারকে টপকে ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মেসি। পরশু করে ফেললেন বিশ্ব রেকর্ড। ৭২ গোল করে ছাড়িয়ে গেলেন যুক্তরাষ্ট্রের আর্চিবল্ড ম্যাকফারসন স্টার্ককে। ১৯২৪-২৫ মৌসুমে তৎকালীন আমেরিকান সকার লিগে বেথেলহেম স্টিলের হয়ে ৭০ গোল করেছিলেন স্টার্ক, যার ৬৭টি ছিল লিগ গোল। বার্সেলোনার প্রথম খেলোয়াড় হিসেবে ২৫০ গোলের মাইলফলকও পেরিয়েছেন মেসি। বার্সার হয়ে তাঁর গোল এখন ২৫২টি।