প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনের পরিচয় শৈশব-কৈশোরে। অভিসার শুরু ২০০৮ সালে। আরও দুই বছর পর থেকে একই ছাদের নিচে বসবাস। তাঁদের ঘর আলো করে এসেছে দুটি পুত্রসন্তানও। তারপরও তাঁরা কাগজে-কলমে দম্পতি নন! এই ‘ঘাটতি’টা পূরণ হয়ে যাচ্ছে সামনের বছরই। এতক্ষণে হয়তো বুঝে গেছেন, কাদের কথা বলা হচ্ছে। লিওনেল মেসি ও আন্তনেল্লো রোকুজ্জো! মেসি বা তাঁর পরিবারের পক্ষ থেকে বিয়ে নিয়ে কোনো মন্তব্য না এলেও বিশ্ব মিডিয়ায় চাউর হয়ে গেছে আগামী বছর বার্সা তারকা বিয়ে করছেন বান্ধবীকে। ২৪ জুন ত্রিশে পা রাখবেন বার্সার আর্জেন্টাইন প্লে-মেকার। সেদিনই বসবেন বিয়ের পিঁড়িতে। আর বিয়েটা হবে দুজনেরই নাড়ি পোঁতা যেখানে, আর্জেন্টিনার সেই রোজারিওতে। ডেইলি মেইল।