প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুধের স্বাদ মাঝেমধ্যে ঘোলেও মেটাতে হয়! লিওনেল মেসিকে পাওয়া না গেলে কী, তাঁর ভাইরা তো আছেন। ব্রাজিলিয়ান ক্লাব বাহিয়া তাতেই খুশি। লিওনেল মেসির দুই ভাইকে নিজেদের ক্লাবে নিয়ে এসেছে ওরা। ইমানুয়েল বিয়ানকুচ্চি আর ম্যাক্সি বিয়ানকুচ্চি ভ্রাতৃদ্বয় অবশ্য মেসির আপন ভাই নন, খালাতো ভাই। বড় ভাই ম্যাক্সি আগে খেলতেন ব্রাজিলিয়ান ক্লাব ভিতোরিয়ায়, ইমানুয়েলের আগের ঠিকানা ছিল প্যারাগুয়ের অলিম্পিয়াতে। নিজেদের পরিচয়ের চেয়েও মেসির খালাতো ভাই হিসেবেই বেশি নজর কেড়েছেন দুজন। বাহিয়াও এই দুজনের সঙ্গে চুক্তি করার পর ক্লাবের ওয়েবসাইটে খালাতো ভাই মেসির সঙ্গে তাঁদের ছবি দিয়েছে। ওয়েবসাইট।