মেসির রাতে নেইমারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটলান্টিকের এপারে ইউরোপে রেকর্ড করেছেন মেসি। ওপারে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় তারকা নেইমারও যেন অনুপ্রাণিত হলেন এতে। ঘণ্টা কয়েকের মধ্যেই কোপা লিবার্তোদোরেসে করে ফেললেন হ্যাটট্রিক। তাঁর তিন গোলেই স্বদেশি ইন্টারন্যাসিওনালকে ৩-১ গোলে হারিয়েছে সান্তোস। এই তিন গোলের দ্বিতীয়টিকে বলা হচ্ছে এখন পর্যন্ত এই বছরের সেরা গোল। ওয়েবসাইট।ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোলটি আসে পেনাল্টিতে। বিরতির পর ৫৩ মিনিটে নিজেদের অর্ধে বল পেয়ে প্রতিপক্ষের তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে খুব কাছ থেকে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়ান। ১০ মিনিট পর ইন্টারন্যাসিওনাল একটি গোল শোধ করে। কিন্তু এর ৬০ সেকেন্ডের মধ্যে নেইমারের আরেকটি অসাধারণ গোলেই ব্যবধানটা ৩-১ করে সান্তোস।ম্যাচ শেষে গ্লোবো টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আবেগাপ্লুত নেইমার বলেছেন, ‘আজ রাতে আমি কী করেছি, সেটা বলে বোঝাতে পারব না। মাঠে আমি কী করেছি, সেটা এখন টিভি দেখেই বলতে হবে। আমি জানি, প্রতিপক্ষের কয়েকজনকে কাটিয়েছি। শুধু এটুকুই মনে আছে।’ব্রাজিলিয়ান নেইমার কথা বলেছেন মেসিকে নিয়েও, ‘আমি মেসির একজন ভক্ত। সে আজ কী করেছে, সেটা আমি শুনেছি। আমি চাই, সে আরও সুন্দর সুন্দর গোল করুক যাতে আমি তাকে অনুকরণ করতে পারি।’